
treehugger.com এর একটি পরিশংখানে দেখা গেছে ইউএস প্রতি বছর গড়ে প্রায় ৪৭.৩ বিলিয়ন প্লাস্টিক বোতল ব্যবহার করে যেখানে ২ রুমের (১২০০ স্কয়ার ফিট) একটি বাড়ি তৈরি করতে মাত্র ১৪,০০০ হাজার বোতল ই যথেষ্ট। আর ইউএসএর জনগণ প্রতিদিন গড়ে যে পরিমান বোতল নষ্ট করে তাতে করে প্রতিদিন এমন ৯২৫৭ টি বাড়ি তৈরি করা সম্ভব।
আপনার ফেলে দেয়া প্লাস্টিকের বোতল গুলো কুরিয়ে নিয়ে প্রথমে সেটির মধ্যে অনেক ঠেসে ঠেসে মাটি ভরাট করা হয়। তারপর ইট এর বদলে প্লাস্টিকের বোতল ব্যবহার করে আস্ত একটি বসবাস যোগ্য বাড়ি তৈরি করা হয়।
অবাক হবে শুনে যে এর মেঝেটাও প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি। আর কিভাবে একেবারে শূন্য থেকে একটি পরিপূর্ণ বাড়ি তৈরি করা হচ্ছে ।

সত্যি বলতে আপনি যদি এমন কিছু করতে চান তবে অবশ্যই সেটি শুরু করতে পারেন। এভাবে আপনি তুলনামূলক কম খরচে একটি সুন্দর বাড়ি তৈরি করতে পারবেন। এবং একবার বাড়িটি তৈরি হবার পর কেউ ধরতেই পারবেন না যে বাড়িটি ঠিক কিভাবে তরি করা হয়েছে।


















