সুঁই-সুতোর কাজ খুব বেশি মানুষ করেন না এখন। কিন্তু টুকিটাকি দরকার পড়তেই পারে। সুঁইয়ের ভেতর সুতো ঢোকানোর কাজটি কঠিন মনে হয় অনেকের কাছেই। বিশেষ করে মিহি সুঁইয়ের ভেতর সুতো ঢোকাতে গিয়ে অনেকেই নাজেহাল হন।
এর জন্য সহজ উপায় হলো হেয়ারস্প্রের ব্যবহার। সুতোর মাথায় স্প্রে করে নিন। এতে ওই অংশটা শক্ত হয়ে যাবে। এরপর সহজেই সুঁইয়ের ভেতর দিয়ে গলিয়ে নিতে পারবেন।



















