রেস্টুরেন্টটিকে ডাকা হয় ‘সোলো পার ডুই’। ইংরেজিতে যার অর্থ দাঁড়ায় ‘জাস্ট ফর টু’। মাত্র দুজনের জন্য নির্মিত ইতালির এ রেস্টুরেন্টটি এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ছোট রেস্টুরেন্ট! রাতে এখানে খাওয়া-দাওয়া সেরে দুজন মিলে আরামসে ঘুমানোও যাবে এ রেস্টুরেন্টটিতে। আর এখানে খরচ গুনতে হবে ২৫০ থেকে ৩৫০ ডলার পর্যন্ত।















