প্রকৃতি আর কীর্তিমত্বার অপরূপ সংমিশ্রনে নির্মিত বাংলাদেশে প্রথমবারের মত চালু হওয়া পূর্ণাঙ্গ পাঁচ তারকা রিসোর্ট গ্রান্ড সুলতান। দৃষ্টিনন্দন এই রিসোর্টে পাঁচ তারকা মানের সব সুবিধা ভোগ করছেন অতিথিরা। প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত রিসোর্টটি এখন বড় যে কোন আন্তর্জাতিক সামিট আয়োজনে প্রস্তুত।
প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত রিসোর্টটি এখন বড় যে কোন আন্তর্জাতিক সামিট আয়োজনে প্রস্তুত বলে জানিয়েছেন রিসোর্টের কর্তৃপক্ষ। ২০১৩ সালের ডিসেম্বর থেকে চায়ের দেশ খ্যাত বৃহত্তর সিলেটের মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ‘গ্রান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড- গল্ফ অতিথি ও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। লাউয়াছড়া জাতীয় উদ্যান এর কাছে চা বাগান টিলা আর ছোট ছোট লেকের মাঝেই প্রকৃতি অপরূপ ছুঁয়া রয়েছে গ্রান্ড সুলতান রিসোর্টে। এখানে এলে এক সাথে প্রকৃতি এবং আধুনিকতার সর্বোচ্চ উৎকর্ষের ছুঁয়া মিলবে। রিসোর্টটি দেশের এবং এ অঞ্চলের পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । আর এটি প্রথমবারের মত জাতিসংঘের একটি স্বীকৃতিপ্রাপ্ত পাঁচতারকা রিসোর্ট হতে যাচ্ছে।
এখানে এক সঙ্গে তিনটি হেলিকপ্টার নামতে পারে। আন্তর্জাতিক পর্যায়ের সামিট আয়োজনের জন্য যা দরকার তার সব রাখা হয়েছে। সুযোগ পেলে তারা সার্ক সামিটের মত যে কোন বড় আন্তর্জাতিক আয়োজন সম্পন্ন করতে সম্পূর্ণ প্রস্তুত। সরেজমিনে রিসোর্ট ঘুরে পর্যটকদের বেশ দেখা মিলেছে। রিসোর্ট গেট থেকে প্রথমেই চোখ পড়ে সুদৃশ্য ৯ তলা ভবনের দিকে।
২,০০,০০০ বর্গফুট জায়গার ওপর সর্বাধুনিক সুবিধা দিয়ে গড়ে তোলা এই ৯ তলা ভবনে রয়েছে ১৪৫ টি কক্ষ। এর মাঝে ৪৫টি কিং সাইজ আর ৪৩ টি কুইন সাইজ বিছানাসমৃদ্ধ রুম রয়েছে।
বড় বিয়ের আয়োজনের জন্য ১২০০ জনের সংকুলান সমৃদ্ধ ‘রোশনি মহল’ ও ৭৫০ জনের স্থান সংকুলান সুবিধা সমৃদ্ধ ‘নওমি মঞ্জিল’ নামের ২টি ব্যাংকোয়েট হল আছে রিসোর্টে । এছাড়া ফোয়ারা ডাইন, শাহী ডাইন ও অরণ্য বিলাস নামের ৩৩০ আসন বিশিষ্ট ৫ তারকা মানের রেস্টুরেন্ট আছে ৯ তলা ভবনে। রিসোর্টে আরো রয়েছে, গলফ পাহারিকা, পুল ডেক ও ক্যাফে মঙ্গল নামে তিনটি ক্যাফে।
তিনটি বিশালাকৃতির দৃষ্টিনন্দন রুচিশীল মিটিং কক্ষ আছে রিসোর্টে। এসব কক্ষ আবার একসঙ্গে ব্যবহার করা যাবে। অত্যাধুনিক সুসজ্জিত জিমনেসিয়ামসহ রিসোর্টে রয়েছে স্পা, সনা, জ্যাকুজি ও মাসাজ পার্লারের ব্যবস্থা।
রিসোর্টের পূর্বদিকে রয়েছে ‘নাইন হোল গলফ কোর্স’। অন্যান্য খেলাধুলার মধ্যে রয়েছে লন টেনিস ও ব্যাডমিন্টন খেলার সুবিধা। ইনডোর গেমসের মধ্যে রয়েছে বিলিয়ার্ড ও টেবিল টেনিসের সুযোগ। প্রাকৃতিক পরিবেশে শিশুদের জন্য আলাদা খেলার জোনও রয়েছে রিসোর্টে। এর পাশেই অ্যামিবা আকৃতির ১৫০ ফুট লম্ভা সুনিয়ন্ত্রিত তাপমাত্রার ৩টি সুইমিংপুল। রয়েছে একটি চমৎকার থ্রি-ডি থিয়েটার। যেখানে ৫৪ জন দর্শক একসঙ্গে বসে সিনেমা উপভোগ করতে পারবে।
দেশি-বিদেশী লেখকের কয়েক হাজার বই সমৃদ্ধ একটি সুবিশাল পাঠাগারে রাখা হয়েছে গ্রান্ড সুলতানে। শীতের ও গরমের দিনে ইচ্ছেমত তাপমাত্রা নিয়ন্ত্রনের জন্য বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তির শীতাতপ নিয়ন্ত্রন ব্যবস্থা রয়েছে এখানে। পুরো হোটেলে ব্যবহার করা হয়েছে অত্যাধূনিক ও ব্যয়বহুল সাউন্ড সিস্টেম।
দেশে প্রথমবারের মত বিদ্যুৎসাশ্রয়ী ব্যয়বহুল এলইডি লাইট সিস্টেম ব্যবহার করছে গ্রান্ড সুলতান। যা প্রাকৃতিক পরিবেশের কোন ক্ষতি করে না। রিসোর্টে একসঙ্গে ৩ টি বড় বাসসহ ৭০টি গাড়ী পাকিং করার ব্যবস্থা আছে।
রিসোর্টের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক সিসিটিবি নিয়ে পর্যবেক্ষন করা হচ্ছে। প্রতিটি কক্ষে প্রবেশ ও বের হওয়া রেডিও ফ্রিকোয়েন্সির আইডি মাধ্যমে নিয়ন্ত্রন করা হয়।















