• Latest

রহস্য বাড়ি – জাহাজ বাড়ি

ডিসেম্বর 21, 2015
একাত্তরের দিনগুলি বই রিভিউ

বই রিভিউঃ একাত্তরের দিনগুলি

আগস্ট 2, 2020
এইচএসসি পরীক্ষা 2020

এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

জুলাই 31, 2020
সারাদেশে দোকান ও সুপারমার্কেট বন্ধ ঘোষণা

সারাদেশে দোকান ও সুপারমার্কেট বন্ধ ঘোষণা

জুলাই 31, 2020
ইটালিতে করোনভাইরাসে মৃত্যুর পরিমাণ এক দিনে ৭৯৩, মোট মৃতের সংখ্যা ৪,৮২৫

ইটালিতে করোনভাইরাসে মৃত্যুর পরিমাণ এক দিনে ৭৯৩, মোট মৃতের সংখ্যা ৪,৮২৫

জুলাই 31, 2020
রসুই ঘর এবার মাউন্ট এভারেস্টে

রসুই ঘর এবার মাউন্ট এভারেস্টে

জুলাই 31, 2020

সৌন্দর্যের বুকে নি:শব্দ কান্না ‘নাহকালিকাই’

জুলাই 31, 2020

৫৭ বছর বয়সেও আকর্ষণীয় বারবি ডল

জুলাই 31, 2020

দরজার হাতল এবার বিদায়

জুলাই 31, 2020

বাক্সে মোড়ানো ‘রঙ পেনসিল’

জুলাই 31, 2020

রেসলিংঃ মারামারি আর বিনোদনের এক আধুনিক সংস্করণ

জুলাই 31, 2020

নীলাকাশ কেনও নীলে ভরপুর?

জুলাই 31, 2020

মজার খাবার, কিন্তু নিষিদ্ধ ! (পর্ব -২)

জুলাই 31, 2020
জাগরণ
  • হোম
  • দেশ
    এইচএসসি পরীক্ষা 2020

    এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

    সারাদেশে দোকান ও সুপারমার্কেট বন্ধ ঘোষণা

    সারাদেশে দোকান ও সুপারমার্কেট বন্ধ ঘোষণা

  • প্রযুক্তি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • ভ্রমণ
  • পরামর্শ
  • অন্যান্য
    • All
    • উৎস
    • ডিজাইন আদি-অন্ত
    • পরামর্শ
    • প্রতিবেদন
    রসুই ঘর এবার মাউন্ট এভারেস্টে

    রসুই ঘর এবার মাউন্ট এভারেস্টে

    সৌন্দর্যের বুকে নি:শব্দ কান্না ‘নাহকালিকাই’

    ৫৭ বছর বয়সেও আকর্ষণীয় বারবি ডল

    দরজার হাতল এবার বিদায়

    বাক্সে মোড়ানো ‘রঙ পেনসিল’

No Result
View All Result
শুক্রবার, সেপ্টেম্বর 25, 2026
26 °c
Dhaka
  • Login
জাগরণ
  • হোম
  • দেশ
    এইচএসসি পরীক্ষা 2020

    এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

    সারাদেশে দোকান ও সুপারমার্কেট বন্ধ ঘোষণা

    সারাদেশে দোকান ও সুপারমার্কেট বন্ধ ঘোষণা

  • প্রযুক্তি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • ভ্রমণ
  • পরামর্শ
  • অন্যান্য
    • All
    • উৎস
    • ডিজাইন আদি-অন্ত
    • পরামর্শ
    • প্রতিবেদন
    রসুই ঘর এবার মাউন্ট এভারেস্টে

    রসুই ঘর এবার মাউন্ট এভারেস্টে

    সৌন্দর্যের বুকে নি:শব্দ কান্না ‘নাহকালিকাই’

    ৫৭ বছর বয়সেও আকর্ষণীয় বারবি ডল

    দরজার হাতল এবার বিদায়

    বাক্সে মোড়ানো ‘রঙ পেনসিল’

No Result
View All Result
জাগরণ
No Result
View All Result
Home অন্যান্য উৎস

রহস্য বাড়ি – জাহাজ বাড়ি

জাগরণ ডেস্ক by জাগরণ ডেস্ক
ডিসেম্বর 21, 2015
Reading Time: 1 min read
0 0
0
SHARES
194
VIEWS
Share on FacebookShare on Twitter

সাত মসজিদ রোডের ধানমন্ডি লেকের পাশ দিয়ে হেঁটে গেলে চোখ পড়ে খয়েরী রংয়ের ব্যতিক্রম ধরনের একটি ভবনের উপর। আমাদের দেশের অন্যসব ভবনের গঠনের চেয়ে এই বাড়িটির গঠন একেবারেই আলাদা। চলতি পথে কারো চোখ এই বাড়িটির দিকে পড়া মাত্রই তার চোখ থমকে দাঁড়ায়। অনেকটা ধর্মীয় প্রতিষ্ঠানের আদলে তৈরি করা বাড়িটিকে দেখে অনেকেই ভাবেন এটি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান। স্বয়ং যারা নিয়মিত এই স্থানে যাওয়া আসা করেন তারাও মনে করেন এটি একটি ধর্মীয় প্রতিষ্ঠান। আসলে এটি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নয়। এটি একটি বাসভবন।

কৌতুহলের কারণ:
ধানমন্ডি লেক ঘেষে গড়ে ওঠা এই বাড়িটি নিয়ে সাধারণ মানুষের মনে কৌতুহলের কোনো শেষ নেই। কারো মতে এটি একটি ধর্মীয় প্রতিষ্ঠান, কারো মতে এটি কোনো বিদেশী সংস্থার অফিস, কেউ মনে করে এটি একটি ভৌতিক বাড়ি। এরকম হওয়াটাই স্বাভাবিক। এটি এমন একটি বাড়ি যে বাড়ির সদস্যদের খুব একটা বাইরে দেখা যায় না। কোলাহল তো দূরের কথা, সামান্য টু শব্দটিও শোনা যায় না। বাড়ির প্রধান দরজাও সবসময় বন্ধ থাকে। বাইরের কেউ ভিতরে প্রবেশ করারও অনুমতি নেই। তাই বাইরের মানুষ আপন মনে বাড়িটি সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা পোষণ করে আসছে।

নামকরণ:
সবার কাছে এই বাড়িটি ‘জাহাজ বাড়ি’ নামে পরিচিত। প্রকৃতপক্ষে বাড়িটির নাম ‘জাহাজ বাড়ি’ নয়। জাহাজের আদলে তৈরি হওয়ায় মানুষ এটিকে ‘জাহাজ বাড়ি’ নাম দিয়েছে। বাড়িটির হোল্ডিং নাম্বার ৫/এ, ৬০, ধানমন্ডি, ঢাকা। বাড়ির গেটের নেমপ্লেটে বাড়িটির নাম লেখা রয়েছে “Chistia Palace”। উচ্চারণগত কারণে অনেকে এটিকে ‘খ্রিস্টিয়া প্যালেস’ বলেন। আসলে এর উচ্চারণ হবে ‘চিশতিয়া প্যালেস’।

নির্মাণকাল:
খুব বেশিদিন আগে এই বাড়িটি নির্মাণ করা হয় নি। ১৯৯৩ সালের কোনো এক সময় এই বাড়িটির নির্মাণ কাজ শুরু করা হয়। তার এক বছর পর ১৯৯৪ সালে বাড়িটির নির্মাণ কাজ শেষ হয়। তবে প্রথম দিকে বাড়িটির ডিজাইন জাহাজ আকৃতির ছিল না। নির্মাণের পর ঢাকা সিটি কর্পোরেশন বাড়িটির কিছু অংশ ভেঙে এর পাশ দিয়ে চলাচলের রাস্তা তৈরি করে। তখন বাড়ির মালিক বাড়িটির সীমানা প্রাচীর বর্তমান জাহাজ আদলে তৈরি করেন।

মালিকানা :
বাড়ির মালিকের নাম ‘শের এ খাজা’। স্থানীয়দের মতে তিনি একজন আধ্যাত্মিক ক্ষমতাবান মানুষ। সারা বিশ্বের বড় বড় সব নেতাদের সাথে তার সখ্য রয়েছে। আর এই সখ্যতার মূলে রয়েছে তার ভবিষ্যৎবাণীর ফলপ্রসূতা। তিনি যা ভবিষ্যৎবাণী করতেন ঠিক তেমনটিই হতো বলে জানা যায়। এজন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রথম সারির নেতাদের সাথে তার ওঠাবসা ছিল। এমনকি বিশ্বের অনেক বাঘা বাঘা নেতার পদচারণ ঘটেছে এই জাহাজ বাড়িতে। তার ভবিষ্যৎ বাণী অনুসারে বিভিন্ন দেশের বিভিন্ন ব্যক্তি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য শেরে খাজাকে বলা হতো ‘কিং অব কিং মেকার’। তবে তিনি ‘শের এ খাজা’ নামে পরিচিত হলেও তার আসল নাম একেএম আনোয়ারুল হক চৌধুরী। তার জন্মস্থান ও জন্ম তারিখ সম্পর্কে সঠিক কোনো ধারণা নেই। যতদূর জানা যায় ১৯৫২ সালের কোনো একসময় জন্মগ্রহণ করেন তিনি। বর্তমানে চিশতিয়া প্যালেসে বসবাস করছেন শেরে খাজার মা, বোন ও তার পরিবার এবং শেরে খাজার স্ত্রী রেহানা চৌধুরী। তার ছেলে রুবেল চৌধুরী।

শের এ খাজার ব্যক্তিগত জীবন ও পরিবার:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তিনি পড়ালেখা করেন। আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী হলেও তিনি এটিকে পুঁজি করে কোনো ব্যবসা করেন নি। তার এই আধ্যাত্মিক ক্ষমতার সেবা শুধুমাত্র বিশ্বের প্রথম সারির নেতারাই পেতেন। এসবের বাইরে তিনি গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত ছিলেন। চিশতিয়া গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ নামে তার একটি কোম্পানি রয়েছে। তিনি নিজেই এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেন। তার স্ত্রীর নাম রেহানা চৌধুরী। তাদের একমাত্র পুত্র রুবেল চৌধুরী ও একমাত্র কন্যা সাদিয়া চৌধুরী। তার ছেলে রুবেল চৌধুরী বিয়ে করেন নেপালের সাবেক উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সুজাদা কৈরালার মেয়েকে। তার স্ত্রী সম্পর্কে নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার নাতনী।

মৃত্যু:
২০১১ সালের ১৫ নভেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এই ‘আধ্যাত্মিক’ পুরুষ ইন্তেকাল করেন। তখন তার বয়স ছিলো ৫৯ বছর।

Related Posts

উৎস

সৌন্দর্যের বুকে নি:শব্দ কান্না ‘নাহকালিকাই’

জুলাই 31, 2020
উৎস

স্বর্ণতুল্য চা ‘দা হং পাও’

জুলাই 31, 2020
উৎস

দামে মোড়ানো মহাদামি জুতো! পর্ব – ১

জুলাই 31, 2020
উৎস

গাছ, তুমি সুন্দর!

জুলাই 31, 2020
উৎস

চীনে’র নীতি বিয়ের রীতি

জুলাই 31, 2020
উৎস

চিবিয়ে চিবিয়ে চুইং গাম

জুলাই 31, 2020
জাগরণ

© 2019 to Jaagoron.com

Navigate Site

  • হোম
  • যোগাযোগ
  • Privacy Policy
  • Terms of Use

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • দেশ
  • প্রযুক্তি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • ভ্রমণ
  • পরামর্শ
  • অন্যান্য

© 2019 to Jaagoron.com