আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।তবে শনিবার (২১ মার্চ) এই পরীক্ষার প্রবেশপত্র আগামী ২৮ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয় দেশের সব শিক্ষাবোর্ড।এবার পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত এলো।(রোববার ২২ মার্চ) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
আসন্ন পরীক্ষার সব প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে সারা দেশে প্রশ্নপত্রও পাঠানো হয়ে গেছে।তবে, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে এইচএসসি-সমমানের পরীক্ষা সম্পন্ন হওয়া নিয়ে স্বাভাবিকভাবেই অনিশ্চয়তা দেখা দিয়েছে।পরীক্ষা যে পেছাবে, তা কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। ঢাকা শিক্ষা বোর্ডের এক নির্দেশনাতেও তার ইঙ্গিত ছিল।
এর আগে করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার।














