হ্যাগিস ( ভেড়ার কলিজা, ফুসফুস ও যকৃত দিয়ে প্রস্তুত খাদ্যবিশেষ)
অনেক দেশেই হ্যাগিস বেশ পছন্দের একটি খাবার। এটি এক ধরনের পুডিং। যা ভেড়ার কলিজা, ফুসফুস ও যকৃত দিয়ে তৈরি করা হয়। এর সঙ্গে পেঁয়াজ, চর্বি, ওটমিল এবং লবণ মেশানো হয়ে থাকে। স্কটল্যান্ডে হ্যাগিসকে জাতীয় খাবার বলা হয়। অথচ এই খাবার যুক্তরাষ্ট্রে একেবারেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর কারণ এই খাবার তৈরির উপকরণগুলো। এটি তৈরি করতে ভেড়ার শরীরের যে অংশগুলো নেওয়া হয় তা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। এ কারণেই হ্যাগিসের ওপর যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মিষ্টি জেলি চকোলেট
শুধু ছোটদেরই না বড়দেরও বেশ পছন্দ নানা রঙের মিষ্টি জেলি চকোলেট। এক নিমিষেই মুখের মধ্যে গলে যায় এই চকোলেট। স্বাদে হয়তো কিছুটা ভিন্নতা থাকলেও কম বেশি সব দেশেই তৈরি হয় মিষ্টি জেলি চকোলেট। কিন্ত অবাক করার মতো বিষয় হলো, আপনি ইউকে এবং ইউরোপিয়ান ইউনিয়নে ঘুরতে গেলে এই চকোলেট খুঁজেই পাবেন না। কারণ, সেখানে এই চকোলেট তৈরি এবং আমদানির ওপর ২০০৪ সাল থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শিশুদের স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে ইউকে এবং ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনের পক্ষ থেকে এই চকোলেট নিষিদ্ধ ঘোষণা করা হয়।
প্রক্রিয়াজাত ছাড়া দুধ এবং দুধ জাতীয় খাবার
পুষ্টির কথা চিন্তা করলে প্রথমেই দুধের কথা মনে পড়ে। আর হবেই বা না কেন? শরীরে সঠিক মাত্রায় পুষ্টি দুধের মাধ্যমেই অসে। অথচ এই দুধ এবং দুধ জাতীয় খাবার আমেরিকার ২২টি স্টেট এবং কানাডায় ২০০৯ সাল থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কারণ কাঁচা দুধে এক ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে যা শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগজীবাণু ছড়াতে পারে। এ কারণে প্রক্রিয়জাতকরণ ছাড়া কোনো প্রকার দুধ এবং দুধ জাতীয় খাবারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রে।
ডিমসদৃশ চকোলেট (কিনডার এগস)
ডিম্বাকৃতির খোলসের ভেতরে মজাদার এই চকোলেট হয় তো অনেকেই খেয়েছেন। এর মধ্যে লুকানো থাকে বিভিন্ন খেলনা। যা শিশুদের ভীষণ পছন্দ। কিন্তু শিশুদের মজার এই খারবার যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হয়েছে। কারণ তাদের ধারণা এর মধ্যে খেলনা থাকার কারণে চকোলেটটি শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। খেলনার কারণে খাবারে ক্ষতিকারক সীসা থাকতে পারে, এমন ঝুকির কারণেই সুস্বাদু এই চকোলেটটির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।















