ময়লা জমে সিংকের ড্রেইন জ্যাম হয়ে যায়, ফলে পানি যেতে অসুবিধা হয়। রয়েছে খুব সহজ সমাধান।
প্রয়োজনীয়ও উপকরণ –
বেকিং সোডা, গরম পানি, ভিনেগার

প্রথমে, ১ হাঁড়ি ফুটন্ত গরম পানি ড্রেইনের মাঝে আস্তে আস্তে ঢালুন। তারপর ড্রেইনের মাঝে ১/২ কাপ বেকিং সোডা ঢেলে দিন। যদি ড্রেইনের মুখ বেশী সরু হয়, তাহলে কাগজের কোন বানিয়ে সেটার মাঝ দিয়ে আস্তে আস্তে ঢালুন। এবার এটাকে ১৫/২০ মিনিট এভাবেই থাকতে দিন। তারপর ১ কাপ ভিনেগার ও ১ কাপ ফুটন্ত গরম পানি মিশিয়ে এই বেকিং সোডার ওপরে আস্তে আস্তে ঢেলে দিন। ড্রেইনের মুখটা কিছু একটা দিয়ে ঢেকে দিন যেন গরম ভাপটা দ্রুত বের হয়ে যেতে না পারে। এভাবে আরও ১৫ মিনিট রাখুন। ১৫ মিনিট পর আরও এক হাঁড়ি ফুটন্ত গরম পানি ঢেলে দিন।
যদি আপনার সিঙ্ক তেল-চর্বি বা পচনশীল খাদ্য কণা জমে জ্যাম হয়ে গিয়ে থাকে, তাহলে এই পদ্ধতিতেই একদম ঠিক হয়ে যাবে। প্রয়োজনে পর পর ২/৩ দিন করুন। বা সপ্তাহে একবার করেও এটা করতে পারেন।



















