সময়টা ১৮৭০ সাল। থমাস এডাম নামের এক ভদ্রলোক দক্ষিণ আমেরিকা থেকে আনা কিছু ‘চিকল’ গাছের রস নিয়ে পরীক্ষা করছিলেন। তার লক্ষ্য ছিল একে রবারের বিকল্প হিসেবে ব্যবহার করা। কিন্তু অনেক পরীক্ষা-নিরীক্ষা করেও তিনি ব্যর্থ হলেন। হতাশায় বেচারা থমাস সেই রস থেকে তৈরি আঠালো বস্তুটি আনমনেই মুখে নিয়ে চিবুতে শুরু করলেন। ভাবছিলেন কি করা যায়। হঠাৎই তার ঘোরে কেটে গেল। আরেহ! মুখের ভেতর তিনি যে জিনিসটি চাবাচ্ছিলেন সেটি খেতে তো মন্দ না। আসলো নতুন ব্যবসার চিন্তা। ফলে Adams New York No. 1 হচ্ছে বিশ্বের প্রথম বাণিজ্যিক ভিত্তিতে বাজারজাতকৃত চুইং গাম।


















