সাত রঙের চা তৈরির আবিস্কারক রমেশ রাম গৌড়(৪০)।খুব বেশী খোলাশা না করলেও কিছু হলেও ধারনা পাওয়া গিয়েছে এই সাত স্তরের রহস্যর।

তা হলও – সাত রঙের চায়ের প্রথম স্তর অর্থাৎ একদম নিচেরটা একদম চায়ের রঙে থাকেনা। এই স্তরের উপদান থাকে আদা, চিনি, গ্রিন টি। সবচেয়ে ঘন স্তর থাকে এটি। পরের ২য় স্তরে থাকে কেবল লিকার এবং চিনি। ৩য় স্তরে থাকে চা, দুধ এবং চিনি।৪র্থ স্তরে মিশেল ঘটে সাধারন চা, গ্রিন টি, দুধ এবং চিনির। এরপর ৫ম স্তরে গ্রিন টি এবং চিনি। ৬ষ্ঠ স্তরে থাকে প্রধানত চিনির এবং লেবুর পানি। এবং সর্বশেষ ৭ম স্তর সমাবেশ ঘটে গ্রিন টি, লেবু এবং চিনির।

কেউ চাইলে ৩, ৪ কিংবা ৫ স্তরের চা খেতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে প্রতি স্তরের স্বাদ আলাদা এবং প্রতি স্তরের মূল্য ১০ কিংবা তার অধিক হতে পারে।















