জাপানের ফুজিতে হয় এক ফুল উৎসব।চেরী ফুলের এই দেশটিতে চেরী ছাড়াও রয়েছে আরো হাজার রকমের ফুল। আর তার ভেতরে যে ফুলটিকে নিয়ে প্রতি বছরেই উত্সবে মাতোয়ারা হয়ে ওঠে এখানকার মানুষেরা সেটি হচ্ছে শিবাজাকুরা ফুল।
শিবাজাকুরা ফুল উৎসব। প্রতি বছরই এ উৎসবে মাতোয়ারা হয়ে ওঠে জাপানের লোকজন।বলা হয়ে থাকে জাপানের ফুজিতে ‘গোলাপী স্বর্গ’ রয়েছে। শিবাজাকুরা ফুল উৎসবের ঐ মাঠকে বলা হয় ‘গোলাপী স্বর্গ’। সাধারণত গোলাপী রংএর হলেও এই উত্সবে পাওয়া যায় আর বেগুনী রংএর শিবাজকুরাও। সাধারণত বছরের এপ্রিল থেকে মে মাসের প্রথম তিন সপ্তাহেই চলে এই উত্সবটি। ফুজি ফাইভ লেক এলাকার মোটোসুকো খাল থেকে তিন কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি প্রশস্ত ফুলের গাছ ভর্তি মাঠে অনুষ্ঠিত হয় উত্সব। ম্যাকডেনিয়াল কুশন, স্কারলেট ফ্রেইম, অটম রোজ, লিটল ডট ও টামা নো নাগারে সহ মোট ৫ ধরনের শিবাজাকুরা দেখতে পাবেন আপনি একানে এলে। মাঠটিতে বর্তমানে রয়েছে প্রায় ৮০০,০০০ টি শিবাজাকুরা ফুলের গোছা ( জুম ইন জাপান )।

















