মাটির চুলা তৈরির প্রণালি কি?

মাটির চুলা তৈরির প্রণালি কি?

প্রয়োজনীয়ও প্রণালি –

সিমেন্টের পাইপ, ঢাকনা, মাটি, ধানের তুষ,  পানি, শাবল, কোদাল, কাঁচি, গজ-ফিতা ইত্যাদি।

প্রস্তুত প্রণালি –

প্রথমে এঁটেল মাটি, তুষ ও পানি দিয়ে মন্ড তৈরি করতে হবে। চুলার আকার ঠিক করে ২ ভাগে ভাগ করে নিন। কাঁদা দিয়ে একটি অংশে ভিটি তৈরি করুন। ভিটির মাঝে ফাঁকা রাখতে হবে। এটি হচ্ছে মুখ্য চুলা। এবার মুখ্য চুলার পাশে গৌণ চুলা তৈরি করুন, এটির গর্ত প্রথমটির চেয়ে ছোট হবে। এর ওপর মাটির প্রলেপ দিয়ে চুলার আকৃতি দিন। দুই গর্তের মাঝে একটি নালা দিন, যেন মুখ্য চুলা থেকে গৌণ চুলায় আগুন যেতে পারে। গৌণ চুলার ভিটির ওপর সিমেন্টের পাইপ বসিয়ে  দিন। যা রান্না ঘরের চালা দিয়ে ধোঁয়া বাইরে বের করে দেবে। এই পাইপের মুখে একটি টুপি লাগিয়ে দিন।