গাছে ধরা জুতো

গাছে ধরা জুতো

আমেরিকার নেভাদা রাজ্যের দুটি শহর এলি ও রেনোর মধ্যে সংযোগ স্থাপনকারী হাইওয়েতে অদ্ভুত ধরনের একটি গাছ মানুষের নজর কাড়বে। গাছটির আসল নাম কটন উড ট্রি, তবে এখন আর এ নামে কেউ গাছটিকে চেনে না; বেশিরভাগ মানুষ চেনে জুতার গাছ বলে। ৭০ ফুট উচ্চতার এ গাছের ডালপালা অর্থাৎ শরীরজুড়ে রয়েছে জুতা আর জুতা। কোনো রকমের প্রতারণা বা টাকা রোজগারের উদ্দেশ্য ছাড়াই এক অজানা ধর্মবিশ্বাসে মানুষ বছরের পর বছর এ গাছে জুতা ঝুলিয়ে আসছে।

গাছটি জুতার গাছ বলে অনেকেই ভুল করতে পারে। পর্যটকরা খুব কৌতূহল নিয়ে গাছটি দেখতে যান। শোনা যায়, এক মহিলা কোনো এক বিশেষ কারণে গাছটিতে প্রথম জুতা ঝোলান। পরে ধর্মবিশ্বাসে অন্যরাও জুতা ঝোলানো শুরু করেন। সেই থেকে চলে আসছে জুতা ঝোলানো প্রথা। বর্তমানে গাছটির আসল নাম হারিয়ে জুতা গাছ হয়ে গেছে।