ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার আমলে ১৮৯৮ সালে তৈরি একটি কেক পৃথিবীর সবচেয়ে পুরোনো বিয়ের কেক হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা আজও অক্ষত অবস্থায় রয়েছে। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা হামলার পরও কেকটি আস্ত রয়ে গেছে।
বেসিংস্টোকের হ্যাম্পশায়ারের এক বেকারি কেকটি তৈরি হয়। বেকারিটি প্রায় এক শতকের ব্যবসার পর ১৯৬৪ সালে এটি বন্ধ হয়ে যায়। যিনি উৎপাদন করেছিলেন তারই মেয়ের কাছে কেকটি দীর্ঘ দিন সংরক্ষিত ছিল। পরে হ্যাম্পশায়ারের উইলিস জাদুঘরে তিনি এটি দান করেন।

